শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

বরকলে ইউনিয়ন পর্যায়ে পুষ্টি সমন্বয় কমিটি গঠন ও কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালা

৪০

॥ নিরত বরন চাকমা,বরকল ॥

রাঙ্গামাটির বরকলে জুম ফাউন্ডেশন উদ্যোগে লীন প্রকল্পের সহায়তায় ইউনিয়ন পর্যায়ে পুষ্টি সমন্বয় কমিটি(ইউনিয়ন-এমএসপি) গঠন ও কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১১জানুয়ারি) সকালে আইমাছড়া ইউনিয়ন পরিষদের কার্যালয়ে এ সভা আয়োজন করা হয়।

আইমাছড়া ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড সদস্য সুনীতি চাকমা এর সভাপতিত্বে সভায় প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ পরিচালনা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতিনিধি মোঃ ওবায়েদ উল্লাহ ফারুকী ও স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের প্রতিনিধি বান্নচরণ চাকমা।

সভাপতি সুনীতি চাকমা বলেন,তৃণমূল পর্যায়ে পুষ্টি সচেতনমূলক প্রচারণা চালাতে হবে।পাশাপাশি মা ও শিশুর পুষ্টি উন্নয়নের উপর গুরুত্ব দিতে হবে। আর স্বাস্থ্য সচেতনতা এবং প্রতিবন্ধীদের সেবা নিশ্চিতকরণে স্বস্ব অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান ওয়ার্ড সদস্য সুনীতি চাকমা।

এসময় উপজেলা জুম ফাউন্ডেশন(লীন প্রকল্প) সমন্বয়ক সঞ্চয় চাকমা,আইমাছড়া ইউপি সচিব সোনা রঞ্জন চাকমা ও ৪,৫ ও ৬ নম্বর ওয়ার্ড(সংরক্ষিত) সদস্য শুভমালা চাকম,প্রাণী সম্পদ বিভাগের উপ-সহকারী কর্মকর্তা সমীরণ কান্তি মহাজন সহ অন্যন্যারা উপস্থিত ছিলেন।