শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

রাঙ্গামাটি পুলিশ ট্রেনিং সেন্টারে নারী পুলিশসহ আহত-৩

৫১

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়ায় অবস্থিত পুলিশ স্পেশাল ট্রেনিং সেন্টার(পিএসটিএস) এ বার্ষিক ফায়ারিং প্রশিক্ষনের সময় একজন নারী পুলিশসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছে। মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।

এসময় উপস্থিত ছিলেন প্রশিক্ষনের টীম লিডার সহকারী কমিশনার ডিবি পশ্চিম,সিএমপি মোঃ তারেক আজিজ ও কাউখালী থানার অফিসার ইনচার্জ পারভেজ আলী ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

পুলিশ ট্রেনিং সেন্টার সুত্রে জানা যায়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি টীম বার্ষিক ফায়ার প্রশিক্ষনের জন্য সকালে বেতবুনিয়া পুলিশ স্পেশাল ট্রেনিং সেন্টারে আসেন। তারা যথানিয়মে ফায়ারিং প্রশিক্ষনও শুরু করেন। চট্টগ্রাম পুলিশ লাইনসের নারী কনস্টেবল নারগিছ আক্তার (৬১৫১) ফায়ারিং শুরু করলে হঠাৎ মাথা ঘুরে পড়ে যায়। এতে তার হাতে থাকা অস্ত্রের গুলিতে চট্টগ্রামের পাহাড়তলী থানার নারী কনস্টেবল মিনুআরা,(৪৭০৮) বাকলিয়া থানার কনস্টেবল অভি বড়ুয়া (৫১২৬) ও সুমন (৪৪৯৩) শরীরের বিভিন্নস্থানে গুলিবিদ্ধ হয়। পড়ে অন্যান্য সঙ্গীয় ফোসরা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পরবর্তী খবর জানা যায়নি।