শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

কাপ্তাইয়ে ‘গ্রেনেড বিষ্ফোরণ’, প্রাণ গেল পিতা-পুত্রের

৯৭

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির কাপ্তাইয়ে অবিষ্ফোরিত গ্রেনেডের যন্ত্রাংশ কুড়িয়ে বাড়িতে নেয়ার পর বিষ্ফোরিত হয়ে বাবা ও ছেলে নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন মা সখিনা বেগম (৩৫)। তাকে আশঙ্কাজনক অবস্থায় নেয়া হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।

রবিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় ৬টায় কাপ্তাই ৩নম্বর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে বাদশা মাঝির টিলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত বাবার নাম ইসমাইল মিয়া (৪৫)। ছেলের নাম মোঃ রিফাত (৭)।

এদিকে ইউপি সদস্য মোঃ হোসেন জানান পুরাতন গ্রেনেড যন্রাংশের বিস্ফারণে এ ঘটনা হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেন কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, ধারনা করা হচ্ছে কাপ্তাইয়ের জীবতলী এলাকা জঙ্গল থেকে অবিষ্ফোরিত গ্রেনেডের যন্ত্রাংশ প্লাস্টিকের বস্তায় কুড়িয়ে বাড়িতে আনেন ইসমাইল মিয়া। সেগুলো রাখেন চুলার পাশে। পরে চুলার আগুনে গরম হয়ে তা বিষ্ফোরণ হয়। ঘটনাস্থলেই মারা যান ইসমাইল মিয়া ও তার ছেলে। গুরুতর আহত অবস্থায় তার স্ত্রী সখিনা বেগমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হচ্ছে। রাত ৮টায় কাপ্তাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সকে খবর দিলে অবিস্ফোরিত ও যন্ত্রাংশ নিহত ইসমাইলের বাসা হতে উদ্বার করা হয়। নিহত বাবা ও ছেলের লাশ কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই রিপোর্ট লেখা পর্যন্ত রাখা হয়েছে।