শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

বিলাইছড়ির ফারুয়ায় যাচ্ছেন ধুতাঙ্গ ভান্তে ড. এফ দীপংকর মহাথের

আপনারা আমার অসংখ্য জন্মের জ্ঞাঁতি, আমিতো আপনাদের দুঃখ মুক্তির পথ প্রদর্শক

১২৩

॥ মিলটন বড়ুয়া ॥

পূজনীয় আর্য্য শ্রাবক সাধনানন্দ মহাস্থবীর বনভান্তের অনুসারী দেব মানব পুজ্য অরণ্য বিহারী,শ্মশানচারী, ত্রি-চীবরধারী পাংশুকুলিক ধূতাঙ্গ ভান্তে ড. এফ দীপংকর মাহাথের আগামী ১৩ জানুয়ারী ২০২৩ইং ২৯ মাঘ রোজ শুক্রবার স্ব-শীর্ষমন্ডলী সহ এক ধর্মীয় সফরে বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নে যাচ্ছেন। তাঁর এ ধর্মীয় সফরকে কেন্দ্র করে ফারুয়া ইউনিয়নের “ফারুয়া আর্য ধুতাঙ্গ বিমুক্তি বিহার” এর সকল দায়ক-দায়িকা, উপাসক-উপাসিকা এবং সেবক-সেবিকাগণ স্ব-ধর্মপ্রান সহ সকল ধর্মাবলম্বী, সেই সাথে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের একান্ত সহযোগীতা কামনা করেছেন।

এদিকে বিহারের প্রধান দায়ক ও সমন্বয়কারী সমূল্য তঞ্চঙ্গ্যা (হেডম্যান) জানিয়েছেন, ধুতাঙ্গ ভান্তের ধর্মীয় সফরকে সাধুবাদ জানিয়েছেন স্ব-ধর্মপ্রান বৌদ্ধ দায়ক-দায়িকা, উপাসক-উপাসিকা এবং সেবক-সেবিকাগণ। তাঁর এ সফরকে কেন্দ্র করে ধর্মীয়ভাবগাম্ভির্য্যে সেখানে এক আনন্দের বার্তা বহন করে চলেছেন স্থানীয়রা। ইতিমধ্যেই “ফারুয়া আর্য ধুতাঙ্গ বিমুক্তি বিহার” এর দায়িত্বরত সকলেই নানান প্রস্তুতি গ্রহন করেছেন। দেব মানব পুজ্য ড. এফ দীপংকর মাহাথের সহ তাঁর স্ব-শীর্ষমন্ডলীকে স্বানন্দে গ্রহনের জন্য অধীর আগ্রহে দিন গুনছেন তাঁরা।

বিহার পরিচালনার সভাপতি শ্রী কিনারাম তঞ্চঙ্গ্যা (প্রকাশ গ্রাম্য চিকিৎসক), জানিয়েছেন ধুতাঙ্গ ভান্তের ধর্মীয় সফরকে কেন্দ্র করে এখানকার বৌদ্ধ ধর্মাবলম্বী সহ সকলেই ধর্মীয় সকল প্রস্তুতি নিয়ে রেখেছেন। তাঁর আগমন সকল ধর্মের মানুষের কল্যাণই হবে বলে তিনি উল্লেখ করেন। পূজনীয় ধুতাঙ্গ ভান্তের জন্য ক’বছর ধরেই অধীর আগ্রহে ছিলেন বিলাইছড়ি সহ অন্যান্য উপজেলার বৌদ্ধ ধর্মাবলম্বীগণ। আগামী ১৩ জানুয়ারী ধুতাঙ্গ ভান্তের সফর, সেই অধীর আগ্রহের দিনক্ষণ পূরণ হতে চলেছে। বলে তিনি জানান, মানব সমাজের দুঃখ মুক্তি এবং সুখ শান্তির জন্য ধূতাঙ্গ ভান্তে ড. এফ দীপংকর মাহাথের এঁর ধর্মীয় সফর যথেষ্ট গুরুত্ব বহন করে চলেছে। তিনি আরো জানান, ধূতাঙ্গ ভান্তে ড. এফ দীপংকর মাহাথের এঁর সফরকে কেন্দ্র করে গত ২৭ ডিসেম্বর ভান্তের একনিষ্ট সেবক সাপ্তাহিক পাহাড়ের সময় সম্পাদক-প্রকাশক মিলটন বড়ুয়া ও শিক্ষক সুদর্শন বড়ুয়া এবং প্রধান দায়ক ও সমন্বয়কারী সমূল্য তঞ্চঙ্গ্যা (হেডম্যান) সহ বিহার পরিচালনার প্রধানগন “ফারুয়া আর্য ধুতাঙ্গ বিমুক্তি বিহার” এ সভায়ও মিলিত হন। ধূতাঙ্গ ভান্তে সহ স্ব-শীর্ষমন্ডলীর ধর্মীয় এ সফরকে সাফল্যমন্ডিত করতে সকলের একান্ত সহযোগীতা কামনা করা হয়।

এ ধর্মীয় সফর উপলক্ষে তাঁর সাথে সাক্ষাতে সংক্ষিপ্ত ধর্ম উপদেশে-দেশনায় ধূতাঙ্গ ভান্তে ড. এফ দীপংকর মাহাথের বলেছেন, আপনারা আমার অসংখ্য জন্মের জ্ঞাতি। আমি সকল ধর্মের মানুষের কল্যাণই চাই। যেখানে আমিও আমার নই, সেখানে আমারতো কিছুই নেই। বুদ্ধ এবং বৌদ্ধ সমাজের কল্যাণেই আমার সাধন জীবন এবং মানুষের কল্যাণের জন্যই গমনাগমন। কেননা আমিতো আপনাদের দুঃখ মুক্তির পথ প্রদর্শক।