শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

দীঘিনালায় ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে শীতবস্ত্র বিতরণে

১২৫

॥ মো সোহেল রানা, দীঘিনালা ॥

বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ির দীঘিনালায় ছাত্রলীগের একাংশের আয়োজনে উদযাপিত ও শীতবস্ত্র বিতরন করা হয়েছে। বুধবার (৪ জানুয়ারি) সকাল ১১ টায় উপজেলার দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজ মাঠে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যদেন উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী মহিলা লীগের সভানেত্রী সীমা দেওয়ান।

এতে দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি বাবু চক্রবর্তীর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্যদেন বোয়ালখালী সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নন্দু কুমার দে, দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের সাবেক ছাত্রলীগ সভাপতি দীপংঙ্কর নারায়ণ ত্রিপুরা, উপজেলা ছাত্রলীগ নেতা অপু চৌধুরী ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডার এর সভাপতি মোহাম্মদ এরশাদ।

এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতার আত্মার মাগফেরাত কামনায় ও সংগঠনটির কাজের সাফল্য কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়। পরে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটেন প্রধান অতিথি মিজ সীমা দেওয়ান।