শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

দীঘিনালায় ছাত্রলীগের দু’পক্ষের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৬৮

॥ দীঘিনালা উপজেলা প্রতিনিধি ॥

বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম অঙ্গ সংগঠন দীঘিনালা উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দরা দু’পক্ষে পৃথক পৃথক ভাবে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে। বুধবার (৪ জানুয়ারি) বর্নাঢ্য আনন্দ উৎসবে আয়োজনের মধ্যে দিয়ে তাঁরা বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেেছ উপজেলা ছাত্রলীগ।

দিবসটি উপলক্ষে সকাল ১১ টায় ছাত্রলীগ নেতা মোহাম্মদ এরশাদের সভাপতিত্বে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, কেক কাটা, দোয়া ও মাহফিলের মধ্যে দিয়ে দিবসটি উদযাপন করে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সীমা দেওয়ান। পরে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপহার হিসেবে শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। ছাত্রলীগের নেতৃত্বে উপজেলার মানসিক ভারসাম্যহীন মানুষের মাঝে খাবার বিতরণ করেন। সভায় ছাত্রলীগের সমন্বয়ক অপু দে সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

অপরদিকে বিকেল আড়াই টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ মেহেদী হাসানের সভাপতিত্বে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, কেক কাটা, আনন্দ র‌্যালী ও মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিবসটি উদযাপন করে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি নিউটন মহাজন, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম লাকী সহ দলীয় ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।