শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খাগড়াছড়িতে র‌্যালী, কেক কাটা ও আলোচনা সভা

৬৪

॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥

বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে খাগড়াছড়িতে র‌্যালী, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন, দোয়া মাহফিল, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল “ডিজিটাল বাংলাদেশ দৃশ্যমান,লক্ষ্য এবার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ”।

বুধবার (৪ জানুয়ারি) সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ উপলক্ষে জাতীয় পতাকা ও দলীয় উত্তোলন করা হয়। পরে আনন্দ র‌্যালী বের করা হয়। র‌্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর টাউন হল প্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা শেষে দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলা ছাত্রলীগের আহবায়ক উবিক মোহন ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মংসুইপ্রু চৌধুরী অপু।

এ সময় খাগড়াছড়ি পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পার্থ ত্রিপুরা জুয়েল, পার্বত্য জেলা পরিষদের প্রাক্তন সদস্য ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, দপ্তর সম্পাদক চন্দন কুমার দে, উপ দপ্তর সম্পাদক নুরুল আজম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সনজীব ত্রিপুরা, সাধারণ সম্পাদক বিশ্বজিত রায় দাশ, জেলা যুব মহিলা লীগের সভাপতি বিউটি রাণী ত্রিপুরাসহ জেলা ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।