শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

খাগড়াছড়িতে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে ডিজিটাল ক্লাস রুম উদ্বোধন

১২৯

॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে শিক্ষার্থীদের মানসম্মত পাঠদানের জন্য বুধবার (০৩ জানুয়ারি) ইন্টারঅ্যাক্টিভ বোর্ড, মাল্টিমিডিয়া প্রজেক্টর, ইন্টারনেট সংযোগসহ কম্পিউটার, আসবাবপত্রসহ সকল আধুনিক শিক্ষা উপকরণ সম্বলিত একটি অত্যাধুনিক ডিজিটাল ক্লাস রুম উদ্বোধন করা হয়।

এসময় উদ্বোধন করেন, খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার, ২০৩ পদাতিক ব্রিগেড, রিজিয়ন কমান্ডার এবং খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বিএসপি, এনডিসি, পিএসসি। এসময় প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে: কর্নেল রুবায়েত আলম, পিএসসি, মেজর আবুল হাসনাত, ব্রিগেড মেজর, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীবৃন্দ।

উদ্বোধনকালে সভাপতি মহোদয় বলেন, এই ডিজিটাল ক্লাস রুম পার্বত্য জনপদ খাগড়াছড়ি জেলার জন্য একটি অনন্য সাধারণ মাইলফলক হয়ে থাকবে। আমি বিশ্বাস করি এই ডিজিটাল ক্লাস রুম মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত রূপকল্প- ২০৪১ বাস্তবায়নে সুদূর প্রসারী ভূমিকা পালন করবে এবং শিক্ষার্থীরা আধুনিক তথ্য প্রযুক্তি সমৃদ্ধ দেশপ্রেমিক নাগরিকে রূপান্তরিত হবে।