শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

খাগড়াছড়িতে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ, মেধাবৃত্তি অনুদান ও শীতবস্ত্র বিতরণ

৫২

॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়িতে পার্বত্য জেলা পরিষদ ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, সুদমুক্ত ক্ষুদ্র ঋণ, প্রতিবন্ধী ভাতার বই, মেধাবৃত্তি অনুদান ও শীতবস্ত্র বিতরণ করা হয়। সোমবার (২জানুয়ারি) সকালে পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে “উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজসেবায়” প্রতিপাদ্যে এটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপত্বি করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী। সভায় জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক রোকেয়া বেগম’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ মনিরুল ইসলাম।

আলোচনা সভায় অতিথির বক্তব্যে মংসুইপ্রু চৌধুরী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন দূর-দৃষ্টিসম্পন্ন নেতা। সমাজসেবা অধিদপ্তর তৃণমূল পর্যায়ের মানুয়ের জন্য কাজ করে যাচ্ছে। মানুষের অর্থনৈতিক মুক্তি, গণতান্ত্রিক অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এজন্য সকলের মাঝে গণতান্ত্রিক মূল্যবোধ সৃষ্টি করতে হবে।

অনুষ্ঠানে অতিথি ছিলেন খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. মিটন চাকমা, পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) টিটন খীসা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিনিয়া চাকমা, পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুদর্শন দত্ত প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে জাবারাং কল্যাণ সমিতি’র নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা, তৃণমূল উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিপন চাকমা, সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ জসীম উদ্দিন, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সুইচিং থুই মারমাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সভা শেষে তিনজনকে ২০হাজার টাকা করে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ, আর্থিকভাবে অস্বচ্ছল ২০জন (জনপ্রতি) কে ৩হাজার ৫’শ টাকা,১০জন অস্বচ্ছল ভাতাভোগীদের মাঝে প্রতিবন্ধী ভাতার বই ও ১০জনের মাঝে শীতকম্বল বিতরণ করা হয়।