বরকলে বই উৎসবে শিক্ষার্থীর মাঝে ৩৭ হাজার ৩শ বই বিতরণ
॥ নিরত বরন চাকমা,বরকল ॥
সারাদেশের ন্যায় রাঙ্গামাটির বরকলে বই উৎসবকে ঘিরে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বিভাগের শিক্ষার্থীর মাঝে বই বিতরণ করা হয়েছে। রবিবার (১লা জানুয়ারি) উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষার্থীদের ৩৭ হাজার ৩শ৭৬ টি বই দেয়া হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,উপজেলার শিক্ষা অফিস থেকে প্রাথমিক বিভাগের জাতীয় কারিকুলামের ১৩হাজার৯শ৭৬টি বই ৮৩টি সরকারি বিদ্যালয় ও ২টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্তৃপক্ষকে দেয়া হয়েছে। তার পাশাপাশি প্রাক-প্রাথমিক ও ৩য় শ্রেণির ক্ষুদ্র-নৃগোষ্ঠী সম্প্রদায়ের মাতৃভাষার পাঠ্যবই ৫ হাজার ৪টি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দেয়া হয়েছে।তবে প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের কোনো পাঠ্যবই বিতরণ করা হয়নি।কিন্তু অফিস থেকে বইয়ের চাহিদা ১৮হাজার ৩শ দেয়া ছিলবলে উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমি সুপারভাইজার মোঃ তানভীর মাহমুদ জানান,সারাদেশে বই উৎসব শুরু হয়েছে।তারই ধারাবাহিকতায় বরকল উপজেলায়ও মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক বই উৎসব আয়োজনের মাধ্যমে ২১টি বিদ্যালয়ে শিক্ষার্থীর মাঝে ১৮ হাজার বই বিতরণ করা হয়েছে। তারমধ্যে ৮ম শ্রেণি ও ৯ম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পুরো বই দেয়া হলেও ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির শিক্ষার্থী এবং ৯ম শ্রেণির বাণিজ্য বিভাগ ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের কোনো বই দেয়া সম্ভব হয়নি। কিন্তু উপজেলা শিক্ষা অফিস থেকে ৫৯হাজার বইয়ের চাহিদা দেয়া ছিল বলে তিনি গণমাধ্যমকে জানান।