শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

মানিকছড়িতে সেনাবাহিনী ও বন বিভাগের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ

১৭৮

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মানিকছড়ি উপজেলাধীন পান্নাবিল এলাকায় সেনাবাহিনী ও বনবিভাগের যৌথ অফিযানে বিপুল পরিমানে অবৈধ কাঠ জব্দ করা হয়েছে।

শুক্রবার (৩০ ডিসেম্বর) উপজেলার পান্নাবিল এলাকায় মানিকছড়ি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোঃ সালমান তারেক রিফাত’র নেতৃত্বে একটি সি টাইপ টহল দল পাচারের উদ্দেশ্যে রাখা বিভিন্ন প্রজাতির কাঠের সন্ধান পায়।

পরে মানিকছড়ি বনবিভাগের সহযোগিতায় দিনব্যপী অভিযান পরিচালনা করে আনুমানিক ৬১৮ ঘনফুট অবৈধ কাঠ জব্দ করা হয়। দিনব্যাপী অভিযান শেষে সন্ধা সাড়ে ৬টার দিকে জব্দকৃত কাঠ উপজেলা রেঞ্জ কর্মকর্তা উহ্লামং চৌধুরীর নিকট হস্তান্তর করে মানিকছড়ি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোঃ সালমান তারেক রিফাত। জব্দকৃত কাঠের মধ্যে ছিল, সেগুন, আকাশী ও গামারী কাঠ। যার বাজার মূল্য আনুমানিক প্রায় ১২ লাখ টাকা বলে জানিয়েছেন উপজেলা বন কর্মকর্তা উহ্লামং চৌধুরী।