শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করে খেলাধুলায় উৎসাহিত করতে হবে- ক্যশৈহ্লা

৮১

॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥

পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা বলেছেন, খেলোয়াড়দের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করে খেলাধুলায় উৎসাহিত করতে হবে। শুক্রবার (৩০ ডিসেম্বর) সকালে বান্দরবান জিমনেসিয়াম হলরুমে বান্দরবান ব্যাডমিন্টন এসোসিয়েশন (বিবিএ) এর আয়োজন এক অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বিগত সময়েও বান্দরবান জেলা থেকে অনেক খেলোয়াড় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বান্দরবান জেলার প্রতিনিধিত্ব করে দেশের ও বান্দরবানের সুনাম বয়ে এনেছে। জেলা ক্রীড়া সংস্থার সকল কর্মকাণ্ডে জেলা পরিষদের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।

এর আগে মহান বিজয় দিবসে শহীদদের স্বরনে ১ মিনিট নিরবতা পালন করা হয়। খেলায় উন্মুক্ত এবং বিবিএ এই তিনটি বিভাগে মোট ১৬৫ প্রতিযোগিতা অংশগ্রহণ করবে।

এসময় বান্দরবান ব্যাডমিন্টন এসোসিয়েশনে সভাপতি পুলু প্রু সভাপতিত্বে পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, ব্যাডমিন্টন এসোসিয়েশন এর সহ-সভাপতি অঞ্জন দাশ,সাধারণ সম্পাদক প্রশান্ত বড়ুয়া সহ খেলোয়াড় ও ক্রীড়ামোদি ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।