শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

মহালছড়িতে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

১৩৪

॥ মিল্টন চাকমা, মহালছড়ি ॥

খাগড়াছড়ির মহালছড়িতে তথ্য কমিশন ও উপজেলা প্রশাসনের আয়োজনে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক কর্মশালা ও জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল ১০ টায় মহালছড়ি টাউন হলে দিন ব্যাপী কর্মসূচীতে ১ম পর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবাইদা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, তথ্য কমিশন এর সহকারি পরিচালক (হিসাব ও বাজেট) শাহাদাৎ হোসেইন।

অনুষ্ঠানের ২য় পর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবাইদা আক্তারের সভাপতিত্বে জনঅবহিতকরন সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল জব্বার, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রবীন চন্দ্র চাকমাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, বিদ্যালয়ের শিক্ষক, হেডম্যান, কার্বারী, জনপ্রতিনিধি ও স্থানীয় সংবাদকর্মীগন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নাগরিকের তথ্য অধিকার প্রাপ্তি, তথ্য অধিকারের নিশ্চয়তা নিয়ে করনীয় সম্পর্কে আলোচনা হয়। প্রত্যেক নাগরিকের বাক বা ভাব প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে সরকারের গৃহিত পদক্ষেপ সম্পর্কে আলোচনা হয়।