শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

পানছড়িতে মানবতার সেবায় ৩বিজিবি: নলকুপ স্থাপন,শীতবস্ত্র ও চিকিৎসা সেবা প্রদান

১২৭

॥ মোঃ ইসমাইল, পানছড়ি ॥

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার দুর্গম পার্বত্যাঞ্চলে অসহায় ও দুস্থদের পাশে ৩ বিজিবি লোগাং কাজ করে যাচ্ছে। গতকাল সোমবার (২৬ ডিসেম্বর) সীমান্ত সংলগ্ন সনখোলা পাড়ায় সুপেয় পানির তীব্র সংকটে সেখানে গভীর নলকুপের ব্যবস্থা করে পাম্পের মাধ্যমে পানি উত্তোলনের ব্যবস্থা করলে ১৫০পরিবার বিশুদ্ধ সুপেয় পানি পান ও ব্যবহারের সুবিধা পায়। অপরদিকে সীমান্ত সংলগ্ন দুর্গম পার্বত্যাঞ্চলে অসহায় ও দুর্গতদের প্রায়ই চিকিৎসা সেবা সহ আর্থিক অনুদান ও শীতবস্ত্র বিতরণ করে আসছে ৩বিজিবি। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার লাম্বুপাড়ায় এক শতাধিক কম্বল ও দু’শতাধিক অসহায়দের চিকিৎসা সেবা প্রদান করেন, মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মোঃ মশিউর রহমান, এএমসি।

সনখলা পাড়ার শতীস চাকমা জানায়, রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্যারের কাছে পানীয় জলের অভাবের কথা জানালে ৩ বিজিবি লোগাং জোনের মাধ্যমে সাবমারসিবল পাম্প বসিয়ে পানির ব্যবস্থা করেন।

লোগাং জোনের জোন অধিনায়ক লেঃ কর্নেল জাহিদুল ইসলাম, পিএসসি বলেন, এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে দুর্গম এলাকায় পানীয় জলের ব্যবস্থা, জনকল্যাণমূলক কর্মসূচীর আওতায় অসহায়, হত দরিদ্র ও অসুস্থদের মাঝে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা ও শীতবস্ত্র (কম্বল) বিতরণ কার্যক্রম অব্যাহত আছে। ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।