শিরোনাম
রাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভা

খাগড়াছড়ির মানিকছড়িতে বৃদ্ধ দম্পতির বসতঘর আগুনে পুরে ছাই

১৮৯

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলাধীন ওয়াকছড়ি আশ্রম মন্দির এলাকায় বসবাসরত দুই বৃদ্ধ দম্পতির বসতঘর পুরে ছাই হয়েছে গেছে। সোমবার (২৬ ডিসেম্বর) দুপুর ২টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট ইউপি সদস্য মোঃ মোশারফ হোসেন জানান, অংথোয়াই মারমা (৬০) ও চাইন্দা মার্মা (৫৮) নামের এই দম্পতি উপজেলার ওয়াকছড়ি আশ্রম মন্দির এলাকায় বসবাস করতেন। কৃষির কাজ করেই বৃদ্ধ এ দম্পতির সংসার চলাতেন। প্রতিদিনের ন্যায় দুপুর ১টার দিকে তারা পালিত গরু চড়াতে যান। তখন ঘরে কেউ ছিলেন না। তার বেশ কিছুক্ষণ পরে স্থানীয়দের মাধ্যমে অগ্নিকান্ডে খবর পেয়ে বাড়িতে ছুটে আসলে ততক্ষণে ঘরের সব পুড়ে ছাই হয়ে যায়। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। এতে তার প্রায় দেড় লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তারা।

এ ঘটনার পর ঘটনাস্থলে ছুটে যান সংশ্লিষ্ট ইউপি সদস্য মোঃ মোশারফ হোসেন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ তৌহিদ-উজ-জামান। এ সময় তারা অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ডিউটিন, নগদ ৩ হাজার টাকা ও কম্বল বিতরণ করেন।