শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

১০দফা বাস্তবায়নের দাবিতে রাঙ্গামাটিতে বিএনপি গণমিছিলে হাজারো মানুষের উপস্থিতি

১৭২

॥ নিজস্ব প্রতিবেদক ॥

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া, অবাধ ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং গণতন্ত্র পুনরুদ্ধার সহ ১০ দফা দাবিতে রাঙ্গামাটিতে গণমিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

গণমিছিল উপলক্ষে শনিবার (২৪ ডিসেম্বর) দুপুর থেকেই শহরের পৌরসভার সামনে জড়ো হতে থাকে দলের নেতাকর্মীরা। এসময় বেগম খালেদা জিয়ার মুক্তি সহ সরকারের পদত্যাগ চেয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে। পরে ২.৩০ মিনিটে পৌরসভার সম্মুখ থেকে গণমিছিলটি শুরু হয়। গণমিছিলে হাজারো মানুষের উপস্থিতি ঘটে। পরে গণমিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরুপা বাজারের সম্মুখে এসে শেষ হয়। সেখানে মিছিলের সমাপ্তি ঘোষণা করেন, জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দীপু।

এসময় বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান, রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল সহ যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, মহিলাদল, যুবমহিলাদল, তাতীদল সহ বিভিন্ন উপজেলা থেকে আগত সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।