শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

রাঙ্গামাটিতে ১২০জন শিক্ষার্থী নিয়ে সিএসএস’র সাইন্স ওয়ার্কশপ 

১৬৩
।। নিজস্ব প্রতিবেদক।। 
রাঙ্গামাটিতে প্রাতিষ্ঠানিক বন্ধের সময়টাকে বিজ্ঞান চর্চায় কাজে লাগাতে এবং বাংলাদেশ গণিত অলিম্পিয়াডসহ জাতীয় অলিম্পিয়াডে ভাল করার লক্ষ্যে সাইন্স ওয়ার্কশপ এর অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ডিসেম্বর) সকাল ৯ টায় শহরের মুজাদ্দেদ-ই-আলফেসানী উচ্চ বিদ্যালয়ের হলরুমে ক্রিয়েটিভ সাইন্স সোসাইটি রাঙ্গামাটির আয়োজনে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। এতে জেলা সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১২০জন শিক্ষার্থীর উপস্থিতিতে কর্মশালা শুরু হয়। এতে প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি সরকারি কলেজের অধ্যক্ষ তুষার কান্তি বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, জেলা শিক্ষা অফিসার মৃদুল কান্তি তালুকদার।
ওয়ার্কশপের ট্রেইনার হিসেবে ছিলেন,  বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড রাজশাহী রিজিওনের  সহ-সভাপতি ডা. ফাহাদ ইবনে মাহফুজ, বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক অনিরুদ্ধ প্রামাণিক,  মুজাদ্দেদ-ই-আলফেসানী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক (বিজ্ঞান) আব্দুল্লাহ আল মামুন এবং ক্রিয়েটিভ সাইন্স সোসাইটি পরিচালক মাহমুদ আব্বাস।
এসময় কর্মশালায় আলোচিত বিষয়ের উপর কুইক কুইজে বিজয়ীদের পুরষ্কৃত করা হয়। প্রোগ্রামে সভাপতিত্ব ও সমাপ্তি ঘোষণা করেন,  ক্রিয়েটিভ সাইন্স সোসাইটি’র সভাপতি অনুপ কুমার চাকমা।