শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

রাজস্থলীতে শান্তিপূর্ণভাবে ১ম দিনের হরতাল পালন

৪৪

॥ মোঃ আজগর আলী খান, রাজস্থলী ॥

রাঙ্গামাটি রাজস্থলীতে অপহৃত ছাত্রলীগ নেতা সালাউদ্দিনকে উদ্বারের দাবিতে রাজস্থলীর ৩টি সড়কে কঠোর ভাবে হরতাল পালিত হচ্ছে। হরতাল চলাকালে কোন দুর পাল্লার অভ্যন্তরীণসহ সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ ছিল। ডিউটিরত রাজস্থলী থানার উপ পরিদর্শক (এসআই) সুজন জানান, হরতাল চলাকালে কোথাও কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ভাবে পালিত হয়েছে।

এদিকে সরেজমিনে উপজেলা সদর, নাহ্নামুখ, তাইতংপাড়া, বাজার এলাকা, ইসলামপুর, বাঙালহালিয়া বাজার এলাকা ঘুরে দেখা যায়, হরতাল সমর্থিত পিকেটাররা সকাল থেকে অবস্থান করছেন কঠোরভাবে। রাস্তাঘাট ছিল যানবাহন শুন্য। এ দিকে হরতালের কারণে দুরের লোকজন দুর্ভোগ পোহাতে হচ্ছে। এতে অনেকেই পায়ে হেঁটে উপজেলার অফিসিয়াল কাজ সেরেছেন এমনটি দেখা গিয়েছে। এ ব্যাপারে রাজস্থলী থানা অফিসার ইনচার্জ জাকির হোসেন বলেন, কোথাও কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি, শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হয়েছে। পথচারীদেও যাতে কোন অসুবিধা না হয় তাই চন্দ্রঘোনা থানার পুলিশ ও আমার পুলিশ বাহিনী প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন ছিল।