শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

দীঘিনালায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহে

সুস্থ সন্তানের জন্য গর্ভবতী মাকে পুষ্টিকর খাবার খেতে দিতে হবে: সীমা দেওয়ান

১০১

॥ মোঃ সোহেল রনাা, দীঘিনালা ॥

খাগড়াছড়ি দীঘিনালা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান বলেছেন, একটি সুস্থ সবল সন্তান পাওয়ার জন্যে একজন গর্ভবতী মাকে পুষ্টিকর জাতীয় খাবার খেতে দিতে হবে। মনে রাখতে হবে, প্রতিটি মনিষী কোন না কোন মায়ের গর্ভ থেকেই এসেছে। তাই সুস্থ সন্তানের জন্য আগে গর্ভবতী মাকে যত্ন নিতে হবে।

রবিবার (১৮ ডিসেম্বর) সকালে দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে আয়োজিত কিশোরী ও মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

দীঘিনালা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিটু দেওয়ানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী পরিবার কল্যাণ কর্মকর্তা শ্যামলা চাকমা, বেসরকারী উন্নয়ন সংস্থা লীন এর কো অর্ডিনেটর সুনয়ন চাকমা এবং উপ সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার ডাঃ অসিম বড়ুয়া। এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথি ফিতা কেটে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদ্ধোধন করেন। পরে উপস্থিত কিশোরীদের মাঝে বিনামূল্যে স্যানিটারী প্যাড এবং গর্ভবতী মাকে মায়ের ব্যাংক তুলে দেন। অনুষ্ঠানে সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে প্রধান অতিথি একটি ফলজ জাতের চারা রোপন করেন।