শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

মহালছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

৪৭

॥ মিল্টন চাকমা, মহালছড়ি ॥

খাগড়াছড়ির মহালছড়িতে উপজেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন রাজনৈতিক সংগঠন, বেসরকারি সংস্থা বিজয় র‌্যালী সহকারে শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্প স্তবক অর্পণ করা হয়। এছাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শিত হয়। এতে মহালছড়ি এপিবিএন, পুলিশ, ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ অংশ গ্রহন করেন।

কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন, মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবাইদা আক্তার ও মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনর রসিদ। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্যে আলোচনা সভা, খেলাধূলা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে খেলাধূলায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ ও স্থানীয় শিল্পকলা একাডেমীর শিশু শিল্পিদের নিয়ে মুক্তিযোদ্ধা বিষয়ক সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।