শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

আলীকদমে মহান বিজয় দিবস উদযাপিত

৪০

॥ সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, আলীকদম ॥

বান্দরবানের আলীকদমে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।

শুক্রবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে আলীকদম সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে কুচকাওয়াজ, বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে বর্ণাঢ্য ডিসপ্লে ও ক্রীড়া প্রতিযোগিতা এবং মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

আলীকদম সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কালাম কুচকাওয়াজ এর সালাম গ্রহণ করেন। উপজেলা নির্বাহী অফিসার জাবের মোঃ সোয়াইব এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুংড়ি মং মার্মা।

এছাড়াও উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দিন,আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোহাম্মদ নাছির উদ্দীন সরকার,বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মান্নান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কফিল উদ্দীন বিএসসি,মহিলা ভাইস চেয়ারম্যান শিরিনা আক্তার রোকসানা,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম ফারুক,আলীকদম সদর ইউপি চেয়ারম্যান নাছির উদ্দীন,৩নং নয়াপাড়া ইউপি চেয়ারম্যান কফিল উদ্দীন, ৪নং কুরুকপাতা ইউপি চেয়ারম্যান ক্রাতপুং ম্রো,উপজেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী,বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী,শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, প্রিন্ট মিডিয়ার সাংবাদিক,পেশাজীবিসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহণ করেন।পরে মুক্তিযোদ্ধা সংবর্ধনা,কুচকাওয়াজ ও ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ী দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এর আগে ভোর সকাল ৭ ঘটিকার সময় উপজেলা স্মৃতিসৌধ প্রাঙ্গনে উপজেলা সরকারি/বে-সরকারি কর্মকর্তা-কর্মচারি, বিভিন্ন রাজনৈতিক অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ নানা শ্রেণী পেশার মানুষ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটি স্মরণ করেন। অপর দিকে বিএনপির উদ্যােগে শহীদ মিনাওে পুস্পস্তবক অর্পন করেন দলের নেতা কর্মীরা।