শিরোনাম
রাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদান

বিজয় নিশ্চিত জেনে জাতিকে মেধাশূন্য করতে, বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করা হয়েছে: রফিকুল ইসলাম

৩৮

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

দেশের জন্য জীবন উৎসর্গ করা বুদ্ধিজীবিদের স্মরন করে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম বলেন, বাঙালি জাতির বিজয় নিশ্চিত জেনে জাতিকে মেধাশূন্য করতে বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করা হয়েছে।

বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষ্যে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার তৃলা দেব’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বুদ্ধিজীবীদের হত্যার ঠিক দুই দিন পর ১৬ ডিসেম্বর জেনারেল নিয়াজির নেতৃত্বাধীন বর্বর পাকিস্তানী বাহিনী আত্মসমর্পণ করে এবং স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।

সভায় মাটিরাঙ্গা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আশরাফ উদ্দিন’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডা: খায়রুল আলম, মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রশান্ত কুমার ত্রিপুরা, পৌর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মোঃ আবুল হাশেম প্রমুখ বক্তব্য দেন।

মাটিরাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ ওবায়দুল হক, ইউআরসি ইনস্ট্রাক্টর মোঃ আসগর হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা হুমায়ুন কবীর পাটোয়ারী ছাড়াও পদস্থ বিভাগীয় কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।