শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

বরকলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

৫৪

॥ নিরত বরন চাকমা, বরকল ॥

রাঙ্গামাটির বরকলে উপজেলা প্রশাসন এর উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ডিসেম্বর) সকালে উপজেলা নির্বাহী কার্যালয়ের কনফারেন্স কক্ষে এ সভা আয়োজন করা হয়।

বরকল উপজেলা নির্বাহী (ভারপ্রাপ্ত) কর্মকর্তা (রাঙ্গামাটি সদর) নাজমা বিনতে আমিন এর সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বিধান চাকমা। বিশেষ অতিথি ছিলেন, ভাইস চেয়ারম্যান শ্যাম রতন চাকমা ও বরকল মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাছির উদ্দিন।

প্রধান অতিথি বক্তব্য উপজেলা চেয়ারম্যান বিধান চাকমা বলেন, বুদ্ধিজীবীরা হলেন একটা দেশের সুপরামর্শক। যাদের জ্ঞান অপরিসীম এবং যাদের সু-পরামর্শে আজ বাংলাদেশ স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়েছে। সুষ্ঠু একটা সমাজ এবং দেশ গঠনে যাতে বাংলাদেশের মানুষ পিছিয়ে পড়ে থাকে সেই উদ্দেশ্যে বুদ্ধিজীবীদের উপর হত্যাযজ্ঞ চালানো হয়েছে। আজকে তারা যদি বেঁচে থাকতো তাহলে ১৯৭৫- এ ১৫ আগস্ট নির্মম হত্যাকাণ্ড ঘটতো না বলে তিনি মনে করেন। তিনি আরও বলেন, বুদ্ধিজীবীদের ত্যাগ-তিতিক্ষা, আদর্শ ধারণ করে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেয়ার লক্ষ্য নিয়ে সরকারি বেসরকারি দপ্তরের নেতৃবৃন্দক একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান বিধান চাকমা।

সভাপতি বক্তব্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাজমা বিনতে আমিন বলেন, বাংলাদেশ স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে বড় অবদান ছিল বুদ্ধিজীবীদের। কিন্তু ১৯৭১ সালে ১৪ডিসেম্বর ষড়যন্ত্রের নীল নকশায় পড়ে বিশেষ বাহিনী দ্বারা পৃথিবী থেকে সূর্য সন্তানদেরকে চিরবিদায় নিতে হয়েছিল। তাদের আত্মত্যাগ কখনো ভুলে যাবার নয়, তাদের ঋণ কখনো শোধ হবে না। তিনি আরো বলেন, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে উচিত হবে শিশুদের বুদ্ধিজীবীদের আদর্শ, ত্যাগ, অবদান সম্পর্কে ধারণা প্রদান করা। কারণ ভবিষ্যতে এ দেশ তাদের হাতেই তুলে ধরতে হবে।

এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল কাইয়ুম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সুলতান আহমদ, যুব উন্নয়ন কর্মকর্তা প্রিয় রতন চাকমা, সুবলং ইউপি চেয়ারম্যান তরুণ জ্যোতি চাকমা, আইমাছড়া ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমা, ভূষণছড়া ইউপি চেয়ারম্যান মোঃ মামুনুর রশীদ মামুন সহ সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,গণমাধ্যমকর্মী ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।