শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

বান্দরবানে ইয়াবাসহ দুই যুবককে আটক

১১০

॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥

বান্দরবানে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় সুয়ালক ইউনিয়নে হলুদিয়া এলাকায় রাস্তার উপর তাদেরকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি-শাহাব উদ্দিন (২১) ও আব্দুল মুমিন(২১। তারা সাতকানিয়া উপজেলার দক্ষিন ডেমসা হাঙ্গাকুল গ্রামের বাসিন্দা।

আর্মড পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানকালে ইয়াবাসহ দুই যুবককে আটক করা হয়েছে। এসময় জব্দ করা হয় ১শত ২০ পিস ইয়াবাসহ একটি মোটর বাইক সাইকেল ও দুটি মোবাইল ফোন। যার ইয়াবা বাজারের মূল্য সাড়ে ষাট হাজার টাকা।

অভিযানে নেতৃত্ব দেন আর্মড পুলিশে এস আই বেলাল হোসেন,এএসআই আবদুল মান্নান, এএসআই দেলোয়ার হোসেন,নায়েক মাহবুব।

২ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত উপ-পুলিশ মহা পরিদর্শক আলী আহমদ খান বলেন, জেলায় মাদক ও সন্ত্রাস দমনে আইনশৃঙ্খলা বাহিনীর এই সংস্থাটি বিভিন্ন সময় বিশেষ অভিযান পরিচালনা করবে। এবং আসামীর থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন।