শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণ

১১৭

॥ দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি ॥

খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর ফাইনালে মহালছড়ি জোনকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মারিশ্যা জোন। মঙ্গলবার (১৩ডিসেম্বর) বিকালে খাগড়াছড়ি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে খেলার প্রথমার্ধে মহালছড়িকে গোল দেয় মারিশ্যা জোনের মঞ্জুর আলম। শুরু থেকে শেষপর্যন্ত একাধিকবার সুযোগ পেয়েও কোনো গোল করতে পারেনি মহালছড়ি জোন।

খেলা শেষে পুরস্কার প্রদান অনুষ্ঠানে চ্যাম্পিয়ন মারিশ্যা জোনকে ট্রফি ও ১ লাখ টাকা এবং রানার্স আপ মহালছড়ি জোনকে ট্রফি ও ৫০ হাজার টাকা পুরস্কার হিসেবে তুলে দেয়া হয়। এছাড়া সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতাকে মেডেল এবং ১০ হাজার টাকা করে দেয়া হয়। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন অংসা মারমা, সহকারি রেফারিতে জাহিদ হাসান ও সাচিনু মার্মা এবং নিখিল দে।

সমাপনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম, খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শানে আলম,খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া ও শুভমঙ্গল চাকমা, মহালছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল শাহরিয়ার সাফকাত ভূঁইয়া, মারিশ্যা জোনের ২৭বিজিপি অধিনায়ক লে. কর্নেল মোঃ শরীফুল্লাহ আবেদ, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এসময় রিজিয়ন কমান্ডার প্রধান অতিথির বক্তব্যে বলেন, পার্বত্য চট্টগ্রামের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী। তাই বিভেদ নয়, পরস্পর পরস্পরের প্রতি বিশ্বাস ও আস্থা স্থাপন করে পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সবাইকে এগিয়ে যেতে হবে।

উল্লেখ্য, এই টুর্নামেন্টে খাগড়াছড়ি, মহালছড়ি, পানছড়ি লোগাং, দীঘিনালা, রাঙ্গামাটি জেলার বাঘাইহাট, লংগদু এবং মারিশ্যা সেনা ও বিজিবি জোনের তত্ত্বাবধানে ৭টি দল অংশগ্রহণ করে।