শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

মানিকছড়িতে বিদ্যুতায়িত হয়ে একজনের মৃত্যু

৪০

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

খাগড়াছড়ির মানিকছড়িতে বিদ্যুতায়িত হয়ে মোঃ মিলন (৩৫) মিয়া নামের একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলাধীন লেমুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ সূত্রে জানা গেছে। তিনি ঐ এলাকার মোঃ শহিদুল ইসলাম’র ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মিলন মিয়া নিজ বাড়িতে বিদ্যুৎ চালিত একটি পানির মোটর স্থাপনকালে সুঁইচ দিয়ে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তিনি আহত হন। পরে ঘটনাস্থল থেকে তাকে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক মোঃ মহিউদ্দিন জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

মানিকছড়ি থানার ওসি মোঃ শাহানূর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের সুরতাহাল শেষে পরবর্তি আইনী কার্যক্রম পক্রিয়াধীণ।