শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

মাটিরাঙ্গায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৩৬

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দেশব্যাপী বিএনপি জামাত কর্তৃক অগ্নি সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি, সরকার উৎখাতের ষড়যন্ত্র ও ঢাকায় পুলিশের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মাটিরাঙ্গা উপজেলা ও পৌর আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন কর্তৃক বিক্ষোভ মিছিল টি আয়োজন করা হয়।

শুক্রবার (৯ ডিসেম্বর) বিকালে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর এলাকায় প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

পরে, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ আলাউদ্দিন লিটনের সঞ্চালনায় মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন মোরশেদ খান বক্তব্য দেন।
রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টি ও কোনো ধরনের নাশকতা মেনে নেয়া হবে না মন্তব্য করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন মোরশেদ খান বলেন, সারাদেশে বিএনপি জামায়াত চক্রের দেশবিরোধী চক্রান্ত, নৈরাজ্য, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। তাদের এই অপতৎপরতাকে প্রতিহত করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ সর্বদা প্রস্তুত।

অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম খন্দকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবুল আহমেদ সহ উপজেলা ও পৌর এলাকার নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন।