শিরোনাম
রাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভা

মানিকছড়িতে অবৈধ বালু উত্তোলন, ৭০ হাজার টাকা জরিমানা

৯৫

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

মানিকছড়ি উপজেলাধীন এয়াতালংপাড়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আলী আশ্রাফ নাম’র এক ব্যক্তিকে ৭০ হাজার টাকা ভ্রাম্যমান আদালতে জরিমানা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ।

বুধবার (৭ ডিসেম্বর) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার এয়াতলংপাড়া এলাকায় অবৈধ বালু উত্তোলনের সংবাদে সেখানে গিয়ে বালুর স্তুপ ও অবৈধ বালু উত্তোলনের সরঞ্জামাদি দেখতে পান। পরে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১১ ধারায় আলী আশ্রাফ নাম’র ঐ ব্যক্তিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

অবৈধ বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ।