শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

কাপ্তাইয়ে পর্যটকদের জন্য তৈরি দৃষ্টিনন্দন নিসর্গ পড হাউস

৯৯

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥

রাঙ্গামাটি কাপ্তাইয়ে পর্যটকদের জন্য নির্মিত হয়েছে নিসর্গ পড হাউস। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ দৃষ্টি নন্দন ভাবে কর্ণফুলী নদীর তীর ঘেঁষে এ পড হাউজটি নির্মাণ করা হয়েছে। শিলছড়িস্থ হাজির টেক এলাকায় রাস্তার পাশ ঘেঁষে নিসর্গ ভ্যালী রেস্টুরেন্টের নিচেই তৈরি করা হয় এ নান্দনিক পড হাউজ।

৯ কক্ষ বিশিষ্ট এ পড হাউজটি কাঠ, বাঁশ,ছনসহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিস দিয়ে তৈরি করা হয়। এর ভেতরে রয়েছে সুন্দর কারুকার্য। নরম বিছানা, বালিশ, ফ্যান, টয়লেটসহ রয়েছে বিভিন্ন সুযোগ সুবিধা। রাখা হয়েছে নিরাপত্তার জন্য কঠোর ব্যবস্থা।

নিসর্গ পড হাউজ পরিচালক মোঃ নাছির উদ্দিন জানান, তিন পার্বত্য জেলায় এ ধরনের কোন পড হাউজ নেই। এটি থাইল্যান্ডের ক্যাটালগের মাধ্যমে নির্মাণ করা হয়েছে। পর্যটকদের রাতযাপনের জন্য এটি তৈরি করা হয়েছে। এখানে যারা প্যাকেজ নিয়ে আসবে তাদের জন্য রয়েছে কায়াকসহ সকাল, দুপুর ও রাতে খাওয়ার ব্যবস্থা। রয়েছে পর্যটকদের নিরাপত্তার ব্যবস্থা। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ১০% ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে।