শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি), কর্তৃক শীতবস্ত্র বিতরণ ও মেডিকেল ক্যাম্পেইন

৯২

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) পলাশপুর জোন কর্তৃক অত্র জোন এর দায়িত্বপূর্ণ এলাকার শীতার্ত গরীব ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। একই সাথে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়।

রবিবার (৪ ডিসেম্বর) সকালে শীতবস্ত্র বিতরণ ও মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করেন, খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি), পলাশপুর জোনের অধিনায়ক লেঃ কর্ণেল সোহেল আহমেদ, পিএসসি, ইঞ্জিনিয়ার্স।

এ সময় খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি)’র অধীনস্থ গোকুলমনি পাড়া বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকার শতাধিক গরীব ও দুঃস্থ জনসাধারণের মাঝে বিনামূল্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন।

একই সময়ে গোকুলমনি পাড়া বিজিবি ক্যাম্প এলাকার জনসাধারণের স্বাস্থ্য সেবায় পলাশপুর জোন কমান্ডার লে: কর্নেল সোহেল আহমেদ, পিএসসি, ইঞ্জিনিয়ার্স এবং মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোঃ আশিকুর রহমান, এএমসি এর নেতৃত্বে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়।

উক্ত ক্যাম্পেইনে করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রাদুর্ভাব ও সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক পাহাড়ী ৯৫ জন এবং বাঙ্গালী ৮০ জন সহ মোট ১৭৫ জন গরীব ও দুঃস্থ জনসাধারণকে স্বাস্থ্য সেবা প্রদান এবং বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।

এ সময় গোকুলমনিপাড়া বিজিবি ক্যাম্প কমান্ডারসহ অন্যান্য সদস্যগণ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।