শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

কাপ্তাই সেনা জোনের উদ্যোগে গরীব দুস্থদের মাঝে চিকিৎসা সহায়তা প্রদান

৪৬

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥

শান্তি চূক্তির (পার্বত্য চুক্তি) ২৫ বছর পূর্তি উপলক্ষে কাপ্তাই সেনা জোনের উদ্যোগে দুস্থদের মাঝে ফি চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। রবিবার (৪ডিসেম্বর) অটল ছাপ্পান্ন কর্তৃক রাইখালী ইউনিয়নের দূর্গম পানছড়ি এবং রাজস্থলী উপজেলার বাংগালহালিয়ায় গরীব দুস্থ ও অসহায় জনগণের মাঝে এ বিনা মূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।

কাপ্তাই সেনা জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মোঃ শাফাত চৌধুরীর নেতৃত্বে একটি মেডিক্যাল টিম উক্ত মেডিক্যাল ক্যাম্পেইনটি পরিচালনা করেন। এ সময় কাপ্তাই উপজেলার পানছড়ি এলাকায় ১২২ জন এবং রাজস্থলীর বাংগালহালিয়া এলাকার ১৫২ জন গরিব অসহায়ের মধ্যে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, বাংগালহালিয়া সাব-জোন কমান্ডার মেজর তানবীর আহমেদ জামান।

মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা প্রসংগে কাপ্তাই জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল নুর উল্লাহ জুয়েল, পিএসসি বলেন, প্রাকৃতিক দুর্যোগ ও শান্তিকালীন সময় কাপ্তাই জোন পাহাড়ের সাধারণ মানুষের পাশে থেকে সব সময় মানবিক সেবা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে।