শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

শান্তি চুক্তির ২৫ বছর পূর্তিতে মহালছড়িতে বর্ণাঢ্য শোভাযাত্রা

৪০

॥ মহালছড়ি উপজেলা প্রতিনিধি ॥

পার্বত্য শান্তি চুক্তির ২৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে মহালছড়িতে মহালছড়ি জোন ও উপজেলা পরিষদের আয়োজনে বর্ণাঢ্য এক বিশাল শোভা যাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টায় দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য কবুতর ও বেলুন উড়িয়ে শোভাযাত্রা উদ্বোধন করেন মহালছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল শাহরিয়ার সাফকাত ভূঁইয়া। পরে উপজেলা টাউন হল থেকে শোভাযাত্রা শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূণরায় উপজেলা টাউন হলে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন মহালছড়ি জোন অধিনায়ক লেঃ কর্নেল শাহরিয়ার সাফকাত ভূইয়া, উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, ভাইস-চেয়ারম্যান জসিম উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান সুইনুচিং চৌধুরী, মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হারুনর রসিদ, মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল, মুবাছড়ি ইউপি চেয়ারম্যান বাপ্পি খীসা, মাইসছড়ি ইউপি চেয়ারম্যান সাজাই মারমা, ক্যায়াংঘাট ইউপি চেয়ারম্যান রুপেন্দু দেওয়ানসহ স্থানীয় হেডম্যান, কার্বারী ও এলাকার বিভিন্ন বয়ষের শত শত নারী পুরুষ অংশগ্রহন করেন।