শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

মানিকছড়িতে সড়ক পরিবহন আইনে মামলা, জরিমানা আদায়

৪৪

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

খাগড়াছড়ির মানিকছড়িতে সড়ক পরিবহণ আইন অমান্য করায় মামলা ও জরিমানা আদায় করা হয়। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বিকেলে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের ময়ুরখীল এলাকায় আইন অমান্য করে হেলমেট ব্যাবহার না করা ও অতিরিক্ত যাত্রীবহণ করা এবং গাড়ির নিবন্ধন না থাকায় সড়কে গাড়ি থামিয়ে পরিবহন আইনে ৭টি মামলায় ২ হাজার ৮শ টাকা জরিমানা আদায় করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ।

তিনি জানান, জনগনের নিরাপত্তা নিশ্চিত করতে মোটরসাইকেল চালককে হেলমেট পড়া, অতিরিক্ত যাত্রীবহন না করা ও গাড়ির বৈধ কাগজপত্র নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সড়ক পরিবহণ আইন-২০১৮ এর ৯২ ধারায় ৭টি মামলায় ২ হাজার ৮শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে চলমান থাকবে বলেও জানিয়েছেন তিনি।