শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

পাঁচশত বৌদ্ধ গণশ্রামণের সপ্তাহব্যাপী পিন্ডচারণ সমাপ্ত

৯১

॥ জুরাছড়ি উপজেলা প্রতিনিধি ॥

জুরাছড়ি উপজেলায় অবস্থিত বাংলাদেশের সর্ববৃহৎ নির্মিত ১২৬ ফুট সিংহ শয্যা বুদ্ধমূর্তি গত ১৬ নভেম্বর উদ্বোধন করা হয়েছিল। এ উপলক্ষে জুরাছড়ি উপজেলায় সুবলং শাখা বনবিহারে থাইল্যান্ড থেকে ধর্ম্মাকায়া ফাউন্ডেশন গত ২৩ নভেম্বর পাঁচশত জনকে গণশ্রামণ করে দেয়। তখন থেকে শুরু হয় বিভিন্ন গ্রামে শ্রামণদের পিন্ডচারণের অয়োজন।

বুধবার (৩০নভেম্বর) সকাল ৭ ঘটিকার সময়ে পিন্ডচারণ সমাপনী অনুষ্ঠান আয়োজন করেন ছোট পানছড়ি নতুন পাড়া বামে পানছড়ি গ্রামের দায়ক দায়িকাবৃন্দ।

এসময় জুরাছড়ি উপজেলা পরিষদ স্টেডিয়ামে থাইল্যান্ড থেকে আগত অতিথি ভিক্ষু সহ শত শত ভিক্ষু শ্রামণ পিন্ড (খাবার) গ্রহণ করেন। উক্ত গ্রামের জনগণের সাথে সামিল হয়ে পূণ্য সঞ্চয়ের লক্ষে আর্থিক সহযোগিতা দিয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট দায়ক জুরাছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান রিটন চাকমা।

এসময় অসংখ্য পূণ্যার্থী পিন্ডদান অনুষ্ঠানে অংশ গ্রহণ করতে পেরে অনেকটাই খুশি। এসময় ভাইস চেয়ারম্যান রিটন চাকমা বলেন, দূর্গম জুরাছড়ি উপজেলায় বাংলাদেশের সর্ববৃহৎ বুদ্ধমূর্তি নির্মিত হওয়ায় অত্র উপজেলার পৃথিবীব্যাপী পরিচিত লাভ করেছে।