শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

খাগড়াছড়ি জেলা প্রশাসনের অর্থায়নে-

সুকান্ত মহাজন পাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

১৩৫

॥ দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি ॥

খাগড়াছড়ি পার্বত্য জেলা গুইমারার সিন্দুকছড়ি ইউনিয়নে জেলা প্রশাসনের অর্থায়নে ‘‘সুকান্ত মহাজন পাড়া নিন্ম মাধ্যমিক বিদ্যালয়‘‘ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার (২৮নভেম্বর) সকাল ১০টায় আনুষ্ঠানিক ভিত্তি প্রস্থর স্থাপন করেন খাগড়াছড়ির জেলা প্রশাসক ও সদ্য যুগ্ম সচিব পদোন্নতি প্রতাপ চন্দ্র বিশ্বাস।

এসময় গুইমারা উপজেলার নির্বাহী কর্মকর্তা মোতাছ্যেম বিল্লাহ এর সভাপতিত্বে গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান মেমং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান ঝরনা ত্রিপুরা, ভাইস চেয়ারম্যান কংজরী মারমা, গুইমারা ইউপি চেয়ারম্যান নির্মল নারায়ণ ত্রিপুরা, হাপছড়ি ইউপি চেয়ারম্যান মংশ্যে চৌধুরী, সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যান ও সুকান্ত মহাজন পাড়া নিন্ম মাধ্যমিক বিদ্যালয় উদ্যোক্তা কমিটির সভাপতি রেদাক মারমা সহ এলাকার বিশিষ্টজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে বিদ্যালয় নির্মানের জন্য প্রাথমিক ভাবে পাঁচ লক্ষ (৫,০০০০০) টাকার একটি চেক প্রদান করেন জেলা প্রশাসক। পরবর্তীতেও জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান। পাশাপাশি বিদ্যালয়ের উন্নয়নের জন্য এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় উন্নয়ন সহযোগি সংস্থা ও সামাজিক সংগঠনসহ সকল স্তরের মানুষকে এগিয়ে আসার আহবান জানান।