শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

পাহাড়ের প্রাকৃতিক এখন ধ্বংসের মুখে পড়েছে- জেলা পরিষদ সদস্য সিয়ং খুমী

১৫১

॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥

জেলা পরিষদের সদস্য সিয়ং খুমী বলেছেন, পাহাড়ের প্রাকৃতিক এখন ধ্বংসের মুখে পড়েছে। বনাঞ্চল থেকে গাছ কেটে উজার করাসহ পাথর উত্তোলনের কারণের হারিয়ে যাচ্ছে প্রাকৃতিক বৈচিত্র্যময়। সবাইকে সেসব কাজে রুখে দাঁড়ানো জন্য আহব্বান জানান তিনি ।

মঙ্গলবার (২৯ নভেম্বর) সকালে হোটেল মোটেল কনফারেন্স হলে বনাঞ্চলের প্রতিবেশ পুনরুদ্ধারে কমিটি সভায় প্রধান অতিথি থেকে তিনি এসব কথা বলেন।

এসময় বনাঞ্চলের প্রতিবেশপুনরুদ্ধারে পার্বত্য জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি করার কর্মসূচি গ্রামীণ পাড়াবন সংরক্ষণ সমিতির নির্বাহী কমিটির সদস্যদের জন্য সংগঠন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক দুইদিন ব্যাপী প্রশিক্ষন দেওয়া হয়।

অনুষ্ঠানে বিভিন গ্রাম থেকে আসা ৭ জনকে গ্রামীণ পাড়াবন সংরক্ষণ সমিতির কমিটি গঠন করা হয়।

বক্তব্যে বন ও পরিবেশ সংরক্ষণ কমিটির সভাপতি জুম আমলাই বম বলেন, প্রাকৃতিক বাচাতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আশেপাশে গাছ লাগিয়ে বনাঞ্চল তৈরি করতে হবে। আগামীতে বন প্রসারিত না করলে প্রাকৃতিক ধ্বংসে বড় ধরণের রুপ ধারণ করবে। তাই সবাইকে নিজ নিজ এলাকায় গাছ লাগানো আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে অরণ্যের ফাউন্ডেশনের প্রজেক্টের কর্মকর্তা কামরুল হাসান সভাপতিত্বে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বন ও পরিবেশ সংরক্ষণ কমিটির সভাপতি জুমলিয়ান আমলাই, প্রথম আলো প্রতিনিধি বুদ্ধজ্যেতি চাকমাসহ আরণ্যেক ফাউন্ডেশনের সদস্যরা উপস্থিত ছিলেন।