শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

বান্দরবানে শিক্ষা ও দক্ষতার মাধ্যমে নারীদের ক্ষমতায়ন বিষয়ে ত্রৈমাসিক সভা

১৬৬

॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥

Canada ও UNDP এর সহযোগিতায় তহ্জিংডং এর আয়োজনে GBV( লিংঙ্গ ভিত্তিক সহিংসতা) প্রতিরোধ এবং মেয়েদের জন্য নিরাপদ শিক্ষার জায়গা ব্যবহার করা, শিক্ষা ও দক্ষতার মাধ্যমে নারী ও মেয়েদের ক্ষমতায়ন, পার্বত্য চট্টগ্রামে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নকে শক্তিশালীকরণ বিষয়ে জেলা পর্যায়ে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮নভেম্বর) সকালে বান্দরবান প্রেসক্লাব মিলনায়তনে তহ্জিংডং এক্সিকিউটিভ ডাইরেক্টর চি মিং প্রু মারমা সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি বিভাগ) মোঃ সালাউদ্দীন।

সভায় জেলার বিভিন্ন উপজেলায় নারী উন্নয়নে সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি সংস্থার মাধ্যমে যে সকল উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হয়েছে তা তুলে ধরেন কর্মশালায় আগত অতিথিরা। এছাড়াও বাল্যবিবাহ নিয়ে প্রতিকার ও ভিকটিম সেন্টার কার্যক্রম আরো দ্রুত ভূমিকা পালন করার আহব্বান জানান বক্তারা।

সভায় জেলা শিক্ষা অফিসার সরিৎ কুমার চাকমা, জেলা সমাজসেবা অফিসার মিল্টন মুহুরী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিশন জেলা সভাপতি অংচমং মারমা বান্দরবান প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, প্রথম আলো প্রতিবেদক বুদ্ধজ্যেতিসহ বিভিন্ন সরকারি দপ্তরের উর্ধতন কর্মকর্তা, এনজিও সংস্থার কর্মকর্তা ও শিক্ষক, শিক্ষার্থীসহ সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।