শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

৯৯৯-এর সহায়তায়

মানিকছড়িতে রাস্তার পাশ থেকে ফুটফুটে জীবিত এক নবজাতক উদ্ধার

৭৮

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার গোদারপাড় এলাকার রাস্তার পাশ থেকে ফুটফুটে জীবিত এক নবজাতক (কন্যা) সন্তানকে উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সুত্র জানায়, শনিবার (২৬ নভেম্বর) দুপুরে জরুরী সেবা ৯৯৯ নাম্বারে ফোন করে পুলিশের সহায়তা চান অজ্ঞাত এক স্থানীয়। পরে মানিকছড়ি থানা অফিসার ইনচার্জ মোঃ শাহানূর রহমান’র নির্দেশনায় উপজেলার গোদারপাড় এলাকার রাস্তার পাশ থেকে নবজাতককে উদ্ধার করা হয়।

মানিকছড়ি থানার এসআই মোঃ আওলাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশের জরুরী সেবা নাম্বার ৯৯৯-এ ফোন দিয়ে স্থানীরা বিষয়টি জানালে ঘটনাস্থলে ছুটে এসে নবজাতককে জীবিত সুস্থ অবস্থায় উদ্ধার করে। তবে তাৎক্ষণিক নবজাতকের কোনো পরিচয় পাওয়া যায়নি। নবজতকটির বয়স আনুমানিক দুই দিন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। শিশুটি দুগ্ধজাতক হওয়া ঐ এলাকার স্থানীয় এক মহিলার কাছে অস্থায়ী ভাবে জিম্মায় রাখা হয়েছে। তবে পরবর্তিতে আইনি প্রক্রিয়া শেষে তাকে স্থায়ী জিম্মায় বা হস্তান্তরের ব্যবস্থা করা হবে।