শিরোনাম
রাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদান

মানিকছড়িতে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের ৫ম আসরের উদ্বোধন

১০৩

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

খাগড়াছড়ির ১নং মানিকছড়ি ইউনিয়ন পরিষদ’র আয়োজনে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট-২২ এর ৫ম আসরের শুভ উদ্বোধন করা হয়েছে।

গত শুক্রবার (২৫ নভেম্বর) বিকালে রানী নিহার দেবী উচ্চ বিদ্যালয় মাঠে জমকালো আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু। উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে বড়ডলু একাদশ ও মানিকছড়ি আদর্শ যুব সংঘ। খেলার দ্বিতীয়ার্ধ বড়ডলু একাদশকে ২-০ গোলে হারিয়ে জয় লাভ করে আদর্শ যুব সংঘ।

ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান ফারুক’র সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন, উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোঃ মাঈন উদ্দিন, সহকারী কমিশনার (ভুমি) রুম্পা ঘোষ, গুইমারা উপজেলা চেয়ারম্যান মেমং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান ডলী চৌধুরানী, মানিকছড়ি থানার ওসি শাহনূর আলম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল কাদের, ইউপি চেয়ারম্যান ক্যয়জরী মহাজন, আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগ সভাপতি মো. সামায়উন ফরাজী সামু, যুবলীগের সাধারণ সম্পাদক ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলম, ছাত্রলীগ সভাপতি মো. জামাল হোসেন ও সাধারণ সম্পাদক চলাপ্রু মারমা নিলয়, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্যবর্গ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় বড়ডলু জুনিয়র একাদাশকে দুই শূণ্য গোলে পরাজিত করে আদর্শ যুব সংঘ। এবারের ৫ম আসরে ১৬টি দল অংশগ্রহণ করে।