শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

মহালছড়িতে কলেজ ছাত্রীকে শ্লীলতাহানীর দায়ে এক যুবক আটক

৯৭

॥ মিল্টন চাকমা, মহালছড়ি ॥

খাগড়াছড়ির মহালছড়িতে কলেজ ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তি জাহাঙ্গীর আলম (৩১) ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানাধীন দাঁতমারা ইউনিয়নের পূর্ব হাসনাবাদ আকবর পাড়া গ্রামের বাসিন্দা নুর জামান এর ছেলে। উক্ত ব্যক্তি একটি ঔষুধ কোম্পানীতে সেলসম্যান হিসেবে কাজ করতো বলে জানা গেছে।

এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম বুধবার (২৩ নভেম্বর) বিকালে সাড়ে ৩ টার দিকে খাগড়াছড়ি কলেজ হতে যাত্রীবাহী মহেন্দ্র গাড়িতে করে রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলাধীন ঘিলাছড়ি নামক গ্রামে নিজ বাড়িতে ফিরছিলেন। গাড়িতে থাকা ৩ নারী যাত্রীসহ পিছন সীটে বসা অভিযুক্ত ব্যক্তি বসা ছিল। গাড়ি চলন্ত অবস্থায় অভিযুক্ত ব্যক্তিটি ভিকটিমের স্পর্শকাতর জায়গায় বার বার হাত দিলে মহালছড়ির ২৪ নামক এলাকায় পুলিশ বক্সে এসে ঘটনাটি পুলিশকে জানান। তখন পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসেন। থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি পুলিশের কাছে ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এরপর ভিকটিম নিজেই বাদী হয়ে মামলা করেন।

এ বিষয়ে মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনর রসিদ জানান, এক কলেজ ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে এক জন আটক আছেন। ভিকটিম নিজেই বাদী হয়ে অভিযোগ দাখিল করেছেন। অভিযুক্তের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশোধনী ২০০৩ এর ১০ ধারা অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে খাগড়াছড়ি জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।