শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

রোয়াংছড়িতে মহিলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন : সভাপতি মাউসাং সাঃ সম্পাদক ক্যাইয়ি

৬৯

॥ হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি ॥

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ নভেম্বর) সকালে উপজেলা টাউনহলে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতি পদে মাউসাং মারমা ও সাধারণ সম্পাদক পদে ক্যাইয়ি মারমা সর্ব সম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন।

সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ক্যাইয়ি মারমা সভায় সঞ্চালনায় সভাপতিত্ব করেন, প্রস্তুতি কমিটির সভাপতি থুইনুপ্রু মারমা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বান্দরবান পৌরসভা মেয়র মোঃ ইসলাম বেবি। বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হ্লাথোয়াইহ্রী মারমা, সাংগঠনিক সম্পাদক অজিত কান্তি তঞ্চঙ্গ্যা, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা, রোয়াংছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান চহাইমং মারমা, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য তিং তিং ম্যা মারমা, জেলা আওয়ামী লীগের নিবার্হী সদস্য উজ্বলা তঞ্চঙ্গ্যা, সহ সভাপতি চহ্লামং মারমা, নেইতং বুইতিং, আনন্দসেন তঞ্চঙ্গ্যা, আথুইমং মারমা, চনুমং মারমা, সাধারণ সম্পাদক বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, রোয়াংছড়ি উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ক্রইচিংপ্রু মারমা, যুগ্ম সাধারণ সম্পাদক ধীরেন্ট ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক জনম জয় তঞ্চঙ্গ্যা, মংখিংসাই মারমা, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ও রোয়াংছড়ি ইউপি চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, জাতীয় শ্রমিক লীগের সভাপতি হ্লাছোহ্রী মারমা প্রমুখ।

এছাড়া জেলা, উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে তৃণমূল থেকে প্রায় ২শতাধিক মহিলা নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।