শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

দীঘিনালায় প্রান্তিক চাষীদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

৫৪

॥ মোঃ সোহেল রানা দীঘিনালা ॥

খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় ৩৫০জন প্রান্তিক কৃষকদের মাঝে ২০২২-২০২৩ অর্থ বছরে রবি মৌসুমে গম, ভূট্টা, সরিষা, সূর্যমুখী চিনাবাদাম, সয়াবিন, শীতকালীন পেঁয়াজের মুগ, মসুর ও খেসারি ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

বুধবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারন কার্যালয়ে আয়োজনে দীঘিনালা উপজেলা পরিষদ চেয়রাম্যান আলহাজ্ব মোঃ কাশেম ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরাফাতুল আলম ৫টি ইউপির প্রান্তিক ৩৫০জন কৃষকের মাঝে সার ও বীজ তুলে দেন। এসময় সরিষা বীজ ১কেজি, এমওপি ১০কেজি, ডিএপ ১০কেজি প্রতিজনকে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, দীঘিনালা উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ নাইম হোসেন প্রমূখ।

এসময় কবাখালী ইউপির দূর্গাকার্বারী পাড়ার শান্তি বিকাশ চাকমা বলেন, বিনামুল্যে কৃষি প্রণোদনা হিসেবে সার বীজ পেয়েছি, আবাদ করে ভালো ফলনের আশা করছি। উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ কাশেম বলেন, দীঘিনালায় তামাক চাষ বর্জন করে বিকল্প হিসেবে গম, ভূট্টা, সরিষা, সূর্যমুখী চিনাবাদাম, সয়াবিন, শীতকালীন পেঁয়াজের, মুগ ডাল, মসুর ও খেসারি ফসলের উৎপাদন শুরু করতে হবে।