শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

মহালছড়িতে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

৯৮

॥ মিল্টন চাকমা, মহালছড়ি ॥

খাগড়াছড়ির মহালছড়িতে সেনাবাহিনীর উদ্যেগে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করা হয়েছে। সোমবার (২১ নভেম্বর) সকালে মহালছড়ি জোন সদরে দিন ব্যাপী কর্মসূচীর মধ্যে জাতীয় পতাকা উত্তোলন, বিশেষ দোয়া মাহফিল, বিশেষ দরবার সহ বিভিন্ন আনুষ্ঠানিক কার্যক্রমের আয়োজন করা হয়। এছাড়াও, মহালছড়ি উপজেলার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, গন্যমান্য ব্যাক্তিবর্গ এবং অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ বিনিময় এবং তাঁদের অংশগ্রহণে বিশেষ প্রীতিভোজের আয়োজন করা হয়।

উক্ত প্রীতিভোজে উপস্থিত ছিলেন মোঃ আওরঙ্গজেব মাহবুব, পিপিএম, অধিনায়ক ৬ এপিবিএন, মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, মহালছড়ি ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল, মাইসছড়ি ইউপি চেয়ারম্যান সাজাই মারমা, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহজাহান পাটোয়ারী, বীর মুক্তিযোদ্ধা মংচাইপ্রু চৌধুরী ও অবসরপ্রাপ্ত সেনাসদস্য সিনিয়র ওয়ারেন্ট অফিসার চাইলাপ্রু মারমা প্রমুখ।

সারাদিন বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে মহালছড়ি সেনা জোন এ দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে পালন করেন। প্রসঙ্গত, দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনী তথা সশস্ত্র বাহিনীর গুরুত্ব অপরিসীম। ১৯৭১ সালের ২১শে নভেম্বর বাংলাদেশের সেনা, নৌ এবং বিমানবাহিনী সম্মিলিতভাবে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে আক্রমনের সূচনা করে যার ধারাবাহিকতায় আমরা ছিনিয়ে আনতে সক্ষম হই আমাদের প্রিয় স্বাধীনতা। এই গৌরবময় দিনটিকে স্মরণ করে প্রতিবছর সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করা হয়।