শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

পানছড়িতে দেশীয় অস্ত্র ও গুলিসহ গ্রেফতার ১

২১২

॥ মোঃ ইসমাইল,পানছড়ি ॥

খাগড়াছড়ির পানছড়িতে দেশীয় অস্ত্র এল.জি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ মোঃ আরিফ হোসেন (৩২) নামক এক সন্ত্রাসীকে আটক করেছেন সেনাবাহিনী। আটককৃত ব্যক্তি পানছড়ির মোহাম্মদপুর গ্রামের মোঃ বেলাল হোসেনের ছেলে বলে জানা গেছে ।

সোমবার (২১’নভেম্বর) সকালে পানছড়ির মোহাম্মদপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী একটি দল দেশীয় অস্ত্র এল.জি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ আটক করা হয়।

পুলিশ ও সেনা সূত্রে জানা যায়, সাব জোন অধিনায়ক মেজর মোঃ জুবায়ের মাহমুদ এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল মোহাম্মদপুর গ্রামে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র এল.জি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ আটক করতে সক্ষম হয়। পরে আসামীকে পানছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে বলে সাব জোন কমান্ডার জানান।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনচারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ ব্যাপারে পানছড়ি থানায় মামলা হয়েছে।