শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

আলীকদমে ডাম্পার চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

১৩৫

॥ আলীকদম উপজেলা প্রতিনিধি ॥

বান্দরবানে আলীকদম উপজেলায় মিনিট্রাকের (ডাম্পার) চাকায় পিষ্ট হয়ে ৪ বছরের শিশু নিহত হয়েছে। সোমবার (২১ নভেম্বর) দুপুর ১টায় উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের তারাবুনিয়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শিশু তৃষা মনি (৪) তারাবুনিয়া এলাকার জাহেদ ইসলাম ও নার্গিস আক্তারের মেয়ে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সোমবার দুপুরে চকরিয়া হতে আলীকদম গামী একটি ড্রাম্পার ট্রাক তারাবুনিয়া এলাকায় শিশুটিকে চাপা দেয়। বাচ্চাটি রাস্তা পারাপারের সময় ড্রাম্পার ট্রাকের নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। এদিকে দুর্ঘটনার পরপরই ট্রাকটি দ্রুতগতিতে পালিয়ে যায়।

ট্রাকের ড্রাইভার আবদুল হামিদ ১নং ওয়ার্ড, আলীকদম সদর ইউনিয়নের থানা পাড়ার বাসিন্দা বলে জানা গেছে। ডাম্পার গাড়ীর নং- চট্রমেট্রো য়-৬১৭৭।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাছির উদ্দীন সরকার জানান, দুর্ঘটনাকারী গাড়ীটিকে আটক করার জন্য আলীকদম থানা কর্তৃপক্ষ অভিযান পরিচালনা করছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলার কার্যক্রম চলমান রয়েছে এবং সুরতহাল শেষে লাশটি ময়নাতদন্ত করার জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালে পাঠানো হবে।