শিরোনাম
মাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহত

মাটিরাঙ্গায় আওয়ামী লীগ-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

৮১

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আওয়ামী লীগ-বিএনপি পাল্টাপাল্টি কর্মসূচির ডাক দেওয়ায় সেখানে ১৪৪ ধারা জারি করেছে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন।রবিবার (২০ নভেম্বর) রাতে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৃলা দেব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল ২১ নভেম্বর সোমবার সকাল ৬ ঘটিকা হতে সন্ধ্যা ৬ ঘটিকা পর্যন্ত মাটিরাঙ্গা উপজেলার পৌরসভাস্থ মাটিরাঙ্গা বাজার ও তার আশেপাশের এলাকায় সকল প্রকার সভা সমাবেশ, মিছিল মিটিং লোক সমাগম এবং চার বা ততোধিক ব্যাক্তির একত্রে চলাচল ও আইনশৃঙ্খলা পরিপন্থী সকল অবৈধ কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে উল্লিখিত স্থান সমূহে ফৌজদারী কার্যবিধি ১৮৯৮ এর ১৪৪ ধারায় আদেশ জারী করা হয়।

বিজ্ঞপ্তি তে আরো বলা হয়, যে কোন প্রকার রাজনৈতিক প্রচারণামূলক কর্মকাণ্ড গ্রহণ করা যাবে না। উক্ত আদেশ অমান্যকারীদে বিরুদ্ধে ফৌজদারি মামলাসহ আইন মোতাবেক শাস্তিমূলক ব্যাবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, আগামীকাল সোমবার বিএনপি কর্তৃক সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে পৌরসভার সামনের দিকে জন সমাবেশের ডাক দেয় আওয়ামী লীগ।

এদিকে পৌরসভার ঠিক পেছনে মাটিরাঙ্গা পৌর বিএনপির কাউন্সিলের আয়োজন করে দলটি।
একই দিনে কাছাকাছি স্থানে সমাবেশ কে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এর প্রেক্ষিতে উপজেলা প্রশাসন ওই এলাকায় ১৪৪ ধারা জারি করে।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৃলা দেব বলেন, একই স্থানে দুই দলের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। আইনশৃঙ্খলা ও জননিরাপত্তার স্বার্থে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। কেউ এ ধারা ভাঙ্গার চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।