শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

রাঙ্গামাটিতে পথশিশু কল্যাণ ট্রাস্টের আলোচনা সভা

১৯২

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটিতে তরুণ প্রজন্মের মাঝে বঙ্গবন্ধু ও মহান স্বাধীনতার তাৎপর্য তুলে ধরবার নিমিত্তে “বিনামূল্যে বই পড়া, স্বাস্থ্য সচেতনতা এবং পরিবেশ বান্ধব কর্মসূচি-২০২২” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে পথশিশু কল্যাণ ট্রাস্টের আয়োজনে শহরের কাঁঠালতলীস্থ সংগঠনটির জেলা শাখা অফিসে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিল জালাম উদ্দিন। এতে বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ সালাউদ্দিন আবু, প্রধান বক্তা ছিলেন পথশিশু কল্যাণ ট্রাস্টের প্রধান সমন্বয়কারী মোঃ সামছুল ইসলাম, উপস্থিত ছিলেন বিভাগীয় অফিসার শেখ মোঃ আলম, রাঙ্গামাটি জেলা সমন্বয়কারী সমাপ্ত চাকমা প্রমূখ।


এসময় প্রধান অতিথি বলেন, রাঙ্গামাটিতে অনেক দক্ষ বেকার আছে। উপস্থিত উদ্দোক্তারা চাইলে তাদের কাজে লাগাতে পারেন। সরকার পার্বত্য অঞ্চলে অনেক কাজ করে যাচ্ছে। এর আগেও অনেক এনজিও এসেছে আবার চলেও গিয়েছে। তাই আমি চায় পথশিশুদের নিয়ে আপনাদের উদ্যোগ যাতে সফল হয়। অবহেলিত শিশুদের নিয়ে কাজ করবেন তাতে আমাদের সহযোগিতা সবসময় থাকবে। তাদের নিয়ে কাজ করবেন রাঙ্গামাটিকে আলোকিত করবেন এবং এই আলো ছড়িয়ে দেবেন সে আশা রাখি।