শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

দীঘিনালা উপজেলা বিএনপির কমিটি গঠন

সভাপতি শফিকুল ইসলাম,সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন

৭৭

॥ মো সোহেল রানা, দীঘিনালা ॥

খাগড়াছড়ি দীঘিনালা উপজেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকালে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া। তবে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে কাউন্সিল রূপ নেয় জন সমাবেশে।

সম্মেলন বিকাল ৩টায় শুরু হওয়ার কথা থাকলেও তার আগেই সম্মেলন স্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। কাউন্সিলকে ঘিরে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে উৎসবের জনপদে পরিণত হয়।

এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় দীঘিনালা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবদুর রহিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ সম্পাদক এবং খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি আবদুল ওয়াদুদ ভূঁইয়া।

দীঘিনালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফিক এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এম এন আবছার, সহ সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজা, যুগ্ম সম্পাদক এড, আঃ মালেক মিন্টু, মোশাররফ হোসেন,অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আবু তালেব, আঃ রব রাজা, এবং ক্ষণি রঞ্জন ত্রিপুরা, দীঘিনালা উপজেলা বিএনপির সহ সভাপতি শান্তি প্রিয় চাকমা, মেরুং (দক্ষিণ) ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মতিউর রহমান নসু, মেরুং উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ইউনুস, বোয়ালখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, কবাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল খালেক এবং বাবুছড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ওবায়দুল ইসলাম প্রমূখ।

কাউন্সিলে সর্ব সম্মতিক্রমে সভাপতি পদে মোঃ শফিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি পদে মোঃ আব্দুর রহিম, সাধারণ সম্পাদক পদে মোঃ জয়নাল আবেদীন, যুগ্ম সম্পাদক – কাজী হাবিবুল্লাহ রানা এবং মোঃ শরিফুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট দ্বি-বার্ষিক কমিটি ঘোষণা করা হয়।