শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

জেলা পর্যায়ে ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে রাঙ্গামাটিতে প্রেস ব্রিফিং

৭৯

॥ মোঃ আরিফুর রহমান ॥

রাঙ্গামাটিতে জেলা পর্যায়ে ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ নভেম্বর) বিকাল ৩টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

এসময় লিখিত বক্তব্যে তিনি জানান, প্রযুক্তিবান্ধব নানা উদ্ভাবনের সক্ষমতা দেশের প্রয়োজনে কাজে লাগাতে দেশব্যাপী আয়োজন হচ্ছে ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২। তারই ধারাবাহিকতায় রাঙ্গামাটিতে আগামী ২০ ও ২১ নভেম্বর ২দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২, জেলা প্রশাসনের কার্যালয় সংলগ্ন বীর শহীদ এম আবদুল আলী মঞ্চে অনুষ্ঠিত হবে।

জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এ মেলায় সরকারি দপ্তরসমূহের অংশগ্রহণে মেলার স্থানে নাগরিক বান্ধব ডিজিটাল সেবা প্রদানের ব্যবস্থা থাকবে, পাশাপাশি সেবা প্রদান প্রক্রিয়া অবহিতকরণ, উন্নয়ন এবং সেবা সর্ম্পকে নাগরিকদের মতামত গ্রহণের ব্যবস্থা রাখা হবে। উদ্ভাবনী মেলাতে স্থানীয় উদ্ভাবনসমূহ প্রদর্শনের ব্যবস্থা থাকবে। তাছাড়া উদ্ভাবকদের উদ্ভাধনী আইডিয়া/প্রজেক্ট নিয়ে ২০নভেম্বর দুপুর ২.৩০ টায় উদ্ভাবনী অলিম্পিয়াড আয়োজন করা হবে। সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসরীন সুলতানা, প্রেস ক্লাব সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল সহ জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।