শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

লক্ষ্মীছড়ি জোনের উদ্যোগে মাসিক আইন-শৃঙ্খলা ও মতবিনিময় সভা

৮৪

॥ মোঃ ইসমাইল হোসেন ॥

সেনাবাহিনীর ৩২ ফিল্ড রেজিমেন্ট লক্ষ্মীছড়ি জোনের উদ্যোগে জোন সদরে মাসিক সমন্বয় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এ এইচ এম জোবায়ের, পিএসসি, জি’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জোনের উপ-অধিনায়ক মেজর মোঃ মাহমুদুন্নবী, পিএসসি, ক্যাপ্টেন এস.এম. মাহমুদ হাসানসহ সামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবুল চৌধুরী, ভাইস চেয়ারম্যান রাজু চাকমা, সুমনা চাকমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আতাউর রহমান, থানার ওসি (তদন্ত) সমির সরকার, উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফোরকান হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিল্লাহ হোসেন ব্যাপারী, ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, সাংবাদিক, হেডম্যান কার্বারীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় লক্ষ্মীছড়ি কমান্ড লেফটেন্যান্ট কর্নেল এ এইচ এম জোবায়ের, পিএসসি, জি, বলেন, জোনের আওতাধীন এলাকায় শান্তি-সম্প্রীতি ও সহাবস্থান বজায় থাকলে এলাকার উন্নয়ন দ্রুত গতিতে এগিয়ে যাবে। তাই অত্র এলাকার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতার কামনা করেন। সেই সাথে যারা শান্তি-সম্প্রীতি নষ্টের চেষ্টা করবে তাদেরকে ছাড় দেয়া হবে না বলে হুমিয়ারি দেন।